স্ত্রীর ভালোবাসার দানে নতুন জীবন পেলেন স্বামী

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

স্ত্রীর ভালোবাসার দানে নতুন জীবন পেলেন স্বামী

Manual5 Ad Code

মৌলভীবাজার থেকে সংবাদদাতা : দুবাই প্রবাসী নূরুল ইসলামের (৪৫) দু’টি কিডনি বিকল হয়ে গেছে। তাকে বাঁচতে হলে যেভাবেই হোক একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু কে দেবে একটি কিডনি? এ অবস্থায় চোখে-মুখে যখন অন্ধকার দেখছিলেন নূরুল। ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন স্ত্রী হোসনা বেগম (৪০)। নিজের জীবনের কথা না ভেবে স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়ে দিলেন তিনি। ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন স্ত্রী হোসনা বেগম (৪০)।

Manual2 Ad Code

 

স্বামীর প্রতি ভালোবাসার অনন্য এই দৃষ্টান্ত গড়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঘোলসা গ্রামের হোসনা বেগম। গত ১৬ অক্টোবর স্ত্রীর দেওয়া কিডনি দুবাইয়ের একটি হাসপাতালে নূরুলের দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে সবার প্রসংশায় ভাসছেন স্ত্রী হোসনা বেগম।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে দুবাই প্রবাসী নূরুল ইসলামের সঙ্গে প্রায় পঁচিশ বছর আগে একই গ্রামের রওয়াব আলীর মেয়ে হোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার তাগিদে নূরুল পাড়ি জমান দুবাইয়ে। সেখানে তিনি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক জীবনে তাদের দু’টি সন্তান রয়েছে।

 

এদিকে, গত কয়েক বছর থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন নূরুল ইসলাম। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার দু’টি কিডনি একেবারে নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে। এ অবস্থায় বাঁচতে হলে তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। নূরুলের কিডনি নষ্ট হওয়ার বিষয়টি জানতে পারেন স্ত্রী হোসনা বেগম।

Manual5 Ad Code

 

কিন্তু কে দেবে নূরুলকে কিডনি এ কথা ভেবে তিনি যখন চোখে-মুখে অন্ধকার দেখছিলেন। ঠিক তখনই স্ত্রী হোসনা বেগম জানালেন নূরুলের জীবন বাঁচাতে তিনি তাকে একটি কিডনি দিতে চান। এরপর সম্প্রতি হোসনা যান দুবাইয়ে স্বামীর কাছে। সেখানে আবুধাবি শেখ খলিফা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে দু’জনের কিডনি মিলে যাওয়ায় গত ১৬ অক্টোবর ওই হাসপাতালে চিকিৎসকরা হোসনার দেওয়া কিডনি নূরুলের দেহে সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।

 

দেশে থাকা দুবাই প্রবাসী নূরুল ইসলামের মামাতো ভাই সাইফুল ইসলাম জিবু শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তারা দু’জনেই সুস্থ রয়েছেন। তিনি বলেন, হোসনা আপা নূরুল ভাইকে কিডনি দিয়ে যে ভালোবাসা দেখিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code