ফিটনেস নবায়ন ছাড়া তেল-গ্যাস না দিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

ফিটনেস নবায়ন ছাড়া তেল-গ্যাস না দিতে হাইকোর্টের নির্দেশ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফিটনেস নবায়ন লাইসেন্স ছাড়া যানবাহনে তেল-গ্যাসসহ যেকোনো ধরনের জ্বালানি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

 

বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

 

এছাড়া আদালত সারাদেশের ৪ লাখ ফিটনেসবিহীন যানবাহনের ফিটনেসন নবায়নের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন।

 

Manual2 Ad Code

ফিটনেস নবায়নের জন্য আদালত সময় দিলেও এ দুই মাস তাদের কোনো ফুয়েল না দিতে পেট্রোল পাম্পগুলোকে আদেশ দেওয়া হয়েছে।

 

Manual1 Ad Code

এর আগে, গত জুলাই মাসে ফিটনেস নবায়নের জন্য দুই মাস সময় দিয়েছিল হাইকোর্ট।

Manual1 Ad Code

 

এদিকে, গত দুই মাসে সারাদেশে ৮৯ হাজার ২শ ৬৯টি যানবাহনের ফিটনেস নবায়ন করা হয়েছে বলে রিপোর্ট দেয় বিআরটিএ।

 

Manual7 Ad Code

রিপোর্টে বলা হয়, সারাদেশে এখনো প্রায় ৪ লাখ যানবাহন ফিটনেসবিহীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code