আলোচিত নুসরাত হত্যা: ১৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

আলোচিত নুসরাত হত্যা: ১৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

Manual8 Ad Code
নুসরাত হত্যা মামলার আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনকে কারাগার থেকে আদালতে নেওয়ার দৃশ্য। ছবি : সংগৃহীত

 

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ফেনী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

 

চার্জশিটে উল্লেখিত আসামিরা হলো- এস এম সিরাজ উদ দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে চম্পা/শম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) এবং মহিউদ্দিন শাকিল (২০)।

Manual3 Ad Code

 

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, রায় ঘোষণার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের প্রিজন ভ্যানে তোলা হলে তারা ভ্যানের ভেতর বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

 

তবে রায়ে নিহত নুসরাতের বাবা এ কে এম মুসা সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

 

এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষের আইনজীবী। এই রায় নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

মামলার পর বিচারক আদালতে ৬১ কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়েছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। তারা আশা করেন, উচ্চ আদালতেও দ্রুত সময়ে মামলাটি নিষ্পত্তি করা হবে।

 

রায় ঘোষণার পর ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরন্নবী গণমাধ্যমের কাছে তার সন্তোষ প্রকাশ করে বলেন যে তারা নিষ্ঠার সঙ্গে তদন্ত করেছেন। দ্রুততম সময়ে দেওয়া এই রায়ের মাধ্যমে অপরাধীরা আতঙ্কিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code