কুলাউড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে পুলিশসহ আহত ৪

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

কুলাউড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে পুলিশসহ আহত ৪

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পুলিশের এএসআই ও সিএনজির চালকসহ চার জন আহত হয়েছেন।

 

Manual5 Ad Code

শনিবার (২৬ অক্টোবর) ভোরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চালক ফখরুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ। সঙ্গে ট্রাকটিকেও জব্দ করা হয়।

 

আহতরা হলেন- থানার এএসআই এরশাদুল হক (৩০), কনস্টেবল জাকারিয়া আহমদ (২৫), কনস্টেবল সজল মিয়া (৩০), সিএনজির চালক আল-আমিন (২৫)।

 

খবর পেয়ে কুলাউড়া থানার অন্য একটি মোবাইল টিম এস আই দিদার উল্লাহ্‌ তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে পাঠান। পরে অবস্থা বেশি গুরুতর হওয়ায় আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই সনক কান্তি দাস জানান, রাতে সিএনজি নিয়ে এএসআই এরশাদুল হকের নেতৃত্বে রাতের ডিউটি চলছিল ভোরে ডিউটি শেষে থানায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের সিএনজিকে চাপা দিলে সিএনজি চালকসহ তারা চারজন গুরুতর আহত হন।

Manual6 Ad Code

 

এ ঘটনায় জড়িত ট্রাক ও চালক ফখরুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code