হবিগঞ্জে মৃত মেয়ের ছবি বুকে নিয়ে পাড়া-মহল্লায় বাবা

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

হবিগঞ্জে মৃত মেয়ের ছবি বুকে নিয়ে পাড়া-মহল্লায় বাবা

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : পনের মাস আগে দুর্বৃত্তদের হাতে খুন হয় শিশু ইতি আক্তার (৬)। সেই থেকে খুনের বিচারের দাবিতে এক বাবা মৃত মেয়ের ছবি বুকে নিয়ে পাড়া-মহল্লায় ঘুরছেন।

 

শিশু ইতি হত্যাকাণ্ডটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এ সময়ের একটি আলোচিত ঘটনা। এ মামলাটি কিছুদিন তদন্ত করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে পিবিআই হবিগঞ্জের কাছে হস্তান্তর করা হয়।

 

Manual7 Ad Code

 

নিহত ইতির বাবা আব্দুস শহীদ বলেন, পিবিআই হবিগঞ্জের প্রতি শ্রদ্ধা জানাই। তারা এ মামলাটি তদন্ত করছেন। আমি চাই আমার মেয়ের প্রকৃত খুনিদের ফাঁসি হোক।

Manual4 Ad Code

 

তদন্তকারী কর্মকর্তা পিবিআই হবিগঞ্জের ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। অচিরেই এ মামলার প্রতিবেদন আদালতে প্রদান করা হবে।

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, শিশু ইতি হত্যা মামলাটি পিবিআই হবিগঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছেন।

 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জুলাই বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জের পশ্চিম বিরামচর সাহেববাড়ি জামে মসজিদের কাছ থেকে শিশু ইতির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

Manual2 Ad Code

 

এ ঘটনায় ইতির বাবা আব্দুস শহীদ বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code