সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯
মাধবপুর প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই বছর বয়সী এক শিশু ও তার মাকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার গুমুটিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী পারভিন (২৫) ও তার শিশু কন্যা আলিয়াতুনেছা (২)।
আহত গৃহবধূ পারভিন বেগম জানান, ওই গ্রামের প্রতিবেশী আবু তাহেরের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে তার শিশুকন্যা আলিয়াতুনেছা প্রতিপক্ষের একটি গাছ ছিঁড়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন পারভিন বেগমের ওপর হামলা চালায়। এতে পারভিন ও তার শিশু কন্যা আহত হলে তাদের মাধবপুর হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে মাধবপুর থানার এসআই শিবানি দাস জানান, আহতরা মাধবপুর থানায় আসার পর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি