শিশুকে নগ্ন করে নির্যাতনের ভিডিও মায়ের কাছে; বাবা গ্রেপ্তার

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

শিশুকে নগ্ন করে নির্যাতনের ভিডিও মায়ের কাছে; বাবা গ্রেপ্তার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জিসান মিয়া (৬) নামে এক শিশুকে নগ্ন করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের দায়ে পুলিশ তার সৎ বাবাকে গ্রেফতার করেছে। এছাড়া গুরুতর আহত শিশুটিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নানা বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর মা সুমনা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেছেন।

 

বুধবার (০৬ নভেম্বর) ভোরে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

 

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে উপজেলার চরগাঁও গ্রামের সুফি মিয়ার সঙ্গে বিয়ে হয় সুমনার। তাদের সংসারে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। এরপর সুফি মিয়া মারা গেলে সন্তানদের কথা চিন্তা করে তার ভাই স্বপন মিয়ার সঙ্গে বিয়েতে রাজি হন সুমনা। বিয়ের পর সংসারের অভাব-অনটন দূর করতে দুই মাস আগে গৃহকর্মীর কাজ নিয়ে পাড়ি জমান সৌদি আরবে।

 

কিন্তু সেখানে গিয়েও শান্তিতে থাকতে পারেননি। টাকার জন্য তার ছেলে-মেয়েদের নির্যাতন করতে থাকে স্বপন মিয়া। আর তা ভিডিও করে সুমনার কাছে পাঠানো হয়। যা দেখে তিনি সন্তানদের উদ্ধার করতে ধাপে ধাপে স্বপনের কাছে টাকা পাঠাতেন।

Manual3 Ad Code

 

বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা স্থানীয় মুরুব্বিদের সহযোগিতায় জিসান ও তার বোনকে উদ্ধার করে মামার মাধ্যমে নানার বাড়ি পাঠিয়ে দেন।

 

স্বজনরা জানান, বাবা হারা দুই শিশু সন্তাকে দাদা-দাদি আর চাচার কাছে রেখে জীবিকার তাগিদে দুই মাস আগে গৃহকর্মী হিসেবে সৌদি আরব যান সুমনা। যাওয়ার আগে সন্তানদের দেখাশোনার জন্য স্বপন মিয়াকে কিছু টাকাও দিয়ে যান। কিন্তু তিনি সৌদিতে যাওয়ার দুই মাস পার না হতেই সন্তানদের ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। টাকা দেয়ার জন্য ৬ বছর বয়সী আপন ভাতিজাকে নগ্ন করে নির্যাতন করে সেই ভিডিও সৌদিতে তার মায়ের কাছে পাঠায় চাচা ও সৎ বাবা স্বপন।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, বিষয়টি পুলিশ সুপার (এসপি) তদারকি করছেন। নির্যাতনকারী স্বপন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুমনা বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code