৪ বিজিবি সদস্যকে আহত করে চোরাকারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

৪ বিজিবি সদস্যকে আহত করে চোরাকারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে চোরাকারবারিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় চোরাকারবারির সহযোগীদের হামলায় চার বিজিবি সদস্য আহত হয়েছেন।

 

বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইটারঘাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্যদের শ্রীমঙ্গলে অবস্থিত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর বিজিবির শরীফপুর ক্যাম্পের ছয় সদস্যের একটি টহল দল ইটারঘাট বাজার এলাকা থেকে লোকমান মিয়া (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করে। এ সময় সে বিজিবি সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডায়  জড়িয়ে পড়ে। এর একপর্যায়ে বিজিবির হাতে আটক লোকমানকে ২০-২৫ জন লোক জড়ো হয়ে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবির সদস্যরা বাধা দিলে লোকজন তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বিজিবির চার সদস্যের মাথায় আঘাত পান।

Manual7 Ad Code

 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় লোকমান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে শ্রীমঙ্গলের ব্যাটালিয়ন থেকে বিজিবির দুটি দল ঘটনাস্থলে গিয়ে আহত বিজিবি সদস্যদের উদ্ধার করেন। এ দিকে ঘটনার সময় ইটারঘাট বাজারের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন।

 

Manual5 Ad Code

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, লোকমান এলাকার চিহ্নিত চোরাকারবারি। হামলায় জড়িতরাও চোরাকারবারের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। লোকমানের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে আহত বিজিবির সদস্যদের নাম প্রকাশ করেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code