জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার ৩ দিনের মাথায় সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

নবগঠিত জুড়ী উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক প্রমাণিত হয়েছে জানিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টার্চায এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

সেই সাথে অভিযোগ তদন্ত করতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কেন্দ্রে জমা করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Manual1 Ad Code

 

এদিকে, জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিতের সংবাদ শুনে জুড়ী শহরে আনন্দ মিছিল করে ছাত্রলীগের পদবঞ্চিতরা।

 

জানা যায়, বুধবার ( ১৩ নভেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য ফয়ছল আহমদ সভাপতি ও সাহাব উদ্দিন সাবেলকে সাধারণ সম্পাদক করে জুড়ী উপজেলা ছাত্রলীগের ১৬ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

 

কমিটি ঘোষণার পর থেকেই পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন আহমদের বিপত্তি বাদে। নানা অভিযোগ উঠে জুড়ী ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে। বিষয়টি কেন্দ্র অবধি গড়ায়।

 

একটি সূত্র নিশ্চিত করে জানায়, জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটির জন্য মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাংসদ এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুক আহমদ একটি তালিকা জেলা ছাত্রলীগের কমিটির কাছে প্রেরণ করেন। কিন্তু মন্ত্রী এবং উপজেলা আ.লীগের পাঠানো তালিকা ডিঙ্গিয়ে কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

 

Manual3 Ad Code

মন্ত্রীর পাঠানো তালিকায় ইকবাল ভূইয়া উজ্জ্বলকে সাধারণ সম্পাদক চাওয়া হয়। কিন্তু জেলা ছাত্রলীগ ইকবাল ভূইয়া উজ্জ্বলের নাম বাদ দিয়ে সাহাব উদ্দিন সাবেলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে। আর এ কারণে আপত্তি জানান মন্ত্রী শাহাব উদ্দিন।

 

Manual7 Ad Code

জুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাহাব উদ্দিন সাবেল মুঠোফোনে বলেন, আমাদের বিরুদ্ধে কে বা কারা কেন্দ্রে অভিযোগ দিয়েছে। আমরা আজ শোডাউন দিয়ে এলাকায় এসেছি। পরে ফেসবুকে দেখি কমিটি স্থগিত।

 

এক প্রসঙ্গে এ ছাত্রলীগ নেতা বলেন, নাম নিয়ে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তবে জেলা ছাত্রলীগ আমাদের যোগ্য বলেই কমিটিতে স্থান দিয়েছে।

 

জুড়ী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ বলেন, হয়ত মন্ত্রী মহোদয় কমিটি স্থগিত করাতে পারেন। কেননা ইকবাল ভূইয়া উজ্জ্বলের বিরুদ্ধে নানা অনিয়ম রয়েছে। আমাদের পাঠানো তালিকায় তাকে সাধারণ সম্পাদক হিসেবে চাওয়া হয়েছিল। কিন্তু জেলা ছাত্রলীগ ইকবাল ভূইয়া উজ্জ্বলের নাম বাদ দিয়ে কমিটি ঘোষণা করে।

 

কমিটি স্থগিত প্রসঙ্গে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, কোন কারণে কমিটি স্থগিত করা হয়েছে আমরা জানি না তবে স্থগিতের বিষয়টি আমরা জেনেছি।

Manual1 Ad Code

 

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মন্ত্রীর দেওয়া তালিকায় ‘জামায়াত ও চাঁদাবাজির’ সম্পৃক্ততা রয়েছে। সেজন্য তাকে বাদ দিয়েছি। তবে মন্ত্রী মহোদয়ের পাঠানো তালিকার ভেতর থেকেই কমিটি দেওয়া হয়েছে।

 

দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৩ এপ্রিল জুড়ী উপজেলা ও কলেজ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তৎকালীন জেলা সভাপতি মো. আসাদুজ্জামান রনি উপজেলা আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। নতুন কমিটির নাম ঘোষণা ছাড়াই সম্মেলনের সমাপ্তি হয়।

 

এরপর থেকে দীর্ঘ ১৯ মাস পর গত ১৩ নভেম্বর কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার ৩ দিনের মাথায় কেন্দ্রীয় ছাত্রলীগ জুড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে দেয়।

 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য পূর্বপশ্চিমকে বলেন, কমিটি অনুমোদনের আগে আমাদের অবগত করা হয়নি। এমন কি কমিটিতে যাদের দেওয়া হয়েছে তাদের কয়েকজনের বিরুদ্ধে রাজনৈতিক, পারিবারিক এবং ব্যক্তিগত অনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণসহ আমাদের কাছে এসেছে। সেই আলোকেই স্থগিত করা হয়েছে এবং কালই তদন্ত শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code