সেই সেফুদার সম্পদ ক্রোকের নির্দেশ, গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯

সেই সেফুদার সম্পদ ক্রোকের নির্দেশ, গ্রেপ্তারি পরোয়ানা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অস্ট্রিয়া প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল।

 

বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ তথ্য জানান। গত ৩০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই ট্রাইব্যুনালের বিচারক।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

এরআগে, ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী আসামি সেফাতউল্লাহ সেফুদার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫, ২৯ ও ৩১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিবেদন দাখিল করেন।

 

প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি সেফাতউল্লাহ ওরফে সেফুদা অনলাইনে একাধিকবার বিভিন্নভাবে ভিডিও আপলোড করেছেন, যা ভাইরাল হয়েছে। তিনি এসব ভিডিও’র মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশ্লীল ও আক্রমণাত্মক অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।

Manual8 Ad Code

 

এর মাধ্যমে তিনি মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রকাশ, মানহানিকর তথ্য প্রকাশ এবং একাধিক গোষ্ঠীর মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছেন। এ কারণে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫, ২৯ ও ৩১ ধারার অপরাধের শামিল। তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত বরাবর প্রতিবেদন পাঠানো হলো।

 

গত ২৩ এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল ঢাকা বারের আইনজীবী আলীম আল রাজী (জীবন) মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code