সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : সিলেটে ভারত থেকে চোরাই পথে আনা ২৭৯ মোবাইল ফোন সেট ‘গায়েবে’র ঘটনায় আটক পুলিশের এএসআই জাহাঙ্গীর হোসেনসহ চারজনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ জিয়াদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন। আদালতের জিআরও কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই বেলাল এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার আদালতে হাজির করে তাদের ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিল পুলিশ।
তারা হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমি শাখায় কর্মরত এএসআই জাহাঙ্গীর হোসেন (৩৪), সিলেট থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিকের স্টাফ রিপোর্টার মোশারফ হোসেন খানকে (৩৮), ফারুক মিয়া (৩৬) ও জহিরুল ইসলাম সোহাগ (৩৯)। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার এ চারজনকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭৯ মোবাইল ফোন সেট, দুটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি