বড়লেখায় শিশু হত্যায় বানরের মৃত্যুদণ্ড!

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

বড়লেখায় শিশু হত্যায় বানরের মৃত্যুদণ্ড!

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় একটি বন্য বানরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে বানরটিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী।

 

ওই বানরের আক্রমণে এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে বলেও অভিযোগ পাওয়া যায়। এছাড়া বানরের তাণ্ডবে শিশু, মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

 

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) ওই বন্য বানরকে ধরতে ঘুমের ওষুধ মিশানো ভাত খাইয়ে বিকালে বানরটিকে আটক করে এলাকাবাসী। আটক করার পর উত্তেজিত জনতা বানরটিকে পিটিয়ে মেরে ফেলে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

জানা যায়, বেশ কিছুদিন যাবত পাথারিয়া পাহাড়ের দলছুট একটি বন্য বানর উপজেলার কাঠালতলী এলাকায় লোকালয়ে প্রবেশ করে। বানরটি কাঠালতলী, রুকনপুর, বড়খলা, দক্ষিণ মুছেগুল, উত্তরভাগসহ আশপাশের গ্রামগুলোতে নানা তাণ্ডব চালায়। সুযোগ বুঝে সে নিরীহ পথচারীসহ শিশু শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

 

ওই বন্য বানরের হামলায় বড়খলা গ্রামের এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বানরের তাণ্ডবে শিশু, মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

এ ব্যাপারে বড়লেখা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনার দিন আমি তদন্তের কাজে অন্যত্র ছিলাম।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code