কুলাউড়া রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

কুলাউড়া রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেল স্টেশনের পাশ্ববর্তী এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

 

শুক্রবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ৭টার দিকে সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের আঘাতে বা ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

Manual6 Ad Code

রেল থানার ওসি শাহ মো. সাজিদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ‌তাঁর স্বজন বা পরিচিত থাকলে রেল থানার ইনচার্জ (মোবাইল নাম্বার ০১৭৫০০৭৮৭০৫) যোগা‌যে‌াগের জন্য বলা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code