সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে ছয়টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার ইসলামপুর থেকে এই বাচ্চাগুলো উদ্ধার করে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ইসলামপুর এলাকার স্থানীয় লোকজন ধান ক্ষেতের পাশে ছয়টি মেছো বাঘের বাচ্চা দেখতে পান। রাতেই বন বিভাগকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে শনিবার বেলা ১২টার দিকে এগুলোকে উদ্ধার করে বনবিভাগ।
লাউয়াছড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, মেছো বাঘের ছানাগুলো খুবই ছোট। এগুলো সেবা করার জন্য বর্তমানে প্রাণী প্রেমী সোহেল শ্যামের তত্ত্বাবধানে আছে। এই মেছো বাঘের ছানাগুলোকে সেবা না দিলে বাঁচানো যাবে না। দেড়-দুই মাসের মধ্যেই এগুলো সুস্থ এবং শিকার ধরতে সক্ষম হবে বলে আশা করছি। সে সময় এগুলোকে অবমুক্ত করা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি