১০ বছরেও উদ্ঘাটন হয়নি তরিকত হত্যার রহস্য; অধিকতর তদন্তের নির্দেশ

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

১০ বছরেও উদ্ঘাটন হয়নি তরিকত হত্যার রহস্য; অধিকতর তদন্তের নির্দেশ

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের গনিকান্দি গ্রামের আলোচিত তরিকত উল্লাহ হত্যা মামলাটি অবশেষে অধিকতর তদন্ত হচ্ছে।

 

Manual7 Ad Code

সোমবার (২৫ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এ তদন্তের নির্দেশ দেন। আলোচিত তরিকত উল্লাহ হত্যা মামলাটি দায়ের করা হয় জৈন্তাপুর থানায়। (যাহার নং ১৬/২০১৯ তাং ২৭-১০-২০১৯ইং)। দীর্ঘ ১০ বছর পর নতুন করে মামলাটি আলোর মুখ দেখতে শুরু করায় করায় এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য।

Manual1 Ad Code

 

জানা যায়, ২০০৯ সালের ২৫ অক্টোবর নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার পুন্নাজুরি বিলে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজ হন কানাইঘাট উপজেলার গনিকান্দি গ্রামের উজির আলীর ছেলে তরিকত উল্লাহ (৪২)। পরদিন তার কাজের স্থলে গিয়ে কাজে ব্যবহৃত কোদাল ও পার্শ্বে রক্ত দেখতে পেয়ে নিহতের স্ত্রী কানাইঘাট থানায় মামলা দায়ের করতে গেলে ঘটনাস্থল জৈন্তাপুর হওয়ায় কানাইঘাট থানার সহযোগীতায় জৈন্তাপুর মামলা দায়ের করেন নিহত তরিকত উল্লাহ’র স্ত্রী আলতাফুন নেছা।

 

জমি নিয়ে পূর্ব বিরোধ ও ঘটনার দিন বিলের আশপাশে অবস্থানের খবর প্রত্যদর্শীদের কাছে জানতে পেরে মামলায় আসামী করা হয় তরিকত উল্লাহর চাচাতো ভাই একই গ্রামের সহিদ আলীর পুত্র মুজিবুর রহমান, আব্দুল হালিম, আলা উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে। তরিকত উল্লাহ’র স্বজনরা দাবী করেন উল্লেখিত আসামীগণ সঙ্গবদ্ধ ভাবে তাকে খুন করে তারা লাশ ঘুম করে রেখেছে।

Manual6 Ad Code

 

উক্ত মামলায় আসামী মুজিবুর রহমানকে পুলিশ আটক করতে সক্ষম হলেও বাকিরা পালাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এক সময় অধিক তদন্তের স্বার্থে তরিকত উল্লাহর স্ত্রীর আবেদনে মামলাটি ডিবি পুলিশের উপর তদন্তের জন্য ন্যাস্থ করা হয়। তদন্তকালে আসামীদের গ্রেফতার না করায় কোন রকম রহস্য উদ্ঘাটন না করেই ২০১২ সালে ১৫ অক্টোবর আদালতে একটি চুড়ান্ত রির্পোট দাখিল করে ডিবি পুলিশ।

 

তারা রির্পোটে উল্লেখ করে, ভবিষ্যতে কোন রকম ক্লো পাওয়া গেলে মামলাটি পূর্নঃজীবিত করা হবে। বাদী আদালতে নারাজি দিলে মামলাটি সিআইডিতে হস্থান্তর করা হয়। কিন্তু সিআইডি মামলার আসামীদের গ্রেফতার না করে ২০১৩ সালের ২৬ মে আদালতে একটি প্রতিবেদন দাখিল করে। বাদী আবারও নারাজি দিলে সিআইডিকে ২য় বার নির্দেশ দেওয়া হয় মামলাটি অধিকতর তদন্তের জন্য। শেষ পর্যন্ত সিআইডি তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে হারুন আহমদ নামীয় আসামী আদালতে জামিন নিতে গেলে আদালত থাকে কারাগারে প্রেরণ করেন। তিনি আসামী মুজিবুর, হালিমের ভ্রাতা।

 

কাউকে গ্রেফতার না করেই ২০১৫ সালের ১০ মে ৩৬৪/৩৪ ধারামতে একটি অভিযোগপত্র দাখিল করে সিআইডি। মামলাটি বর্তমানে সিলেট দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। মামলা চলাকালীন অবস্থায় মামলার এজাহার ভুক্ত আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বিগত ২০০৯ সালের ১৫ ডিসেম্বর থেকে পালাতক হয়ে যায়। ফলে তরিকত উল্লাহ’র হত্যা রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি দীর্ঘ ১০ বছরেও।

 

সম্প্রতি ২০/১০/২০১৯ ইং উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী আব্দুল হালিমকে পালাতক থাকাবস্থায় কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করলে নতুন করে মামলাটি মোড় নেয়। তাই রাষ্ট্রপক্ষের আইনজীবি এপিপি এডভোকেট নিজাম উদ্দিন গত ২৫ তারিখ উক্ত মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করলে শুনানী শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন।

Manual3 Ad Code

 

এ সময় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করেন, এপিপি এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মোঃ লালা, এডভোকেট মঈনুল ইসলাম, এডভোকেট জামিলুল হক, এডভোকেট আবুল খায়ের হেলাল, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট শংকর লাল দাস, এডভোকেট, এন আই মাছুম চৌধুরী, এডভোকেট ইমরান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code