সৌদিতে নির্যাতিত হবিগঞ্জের সেই হোসনাকে দেশে আনা হচ্ছে

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

সৌদিতে নির্যাতিত হবিগঞ্জের সেই হোসনাকে দেশে আনা হচ্ছে

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সৌদি আরবে নির্যাতনের শিকার সেই গৃহকর্মী হুসনা আক্তারকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Manual7 Ad Code

 

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলামের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মী হুসনা আক্তারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে উদ্ধারের পর সেফ হোমে রাখা হয়েছে। পুলিশের নজরদারিতে বর্তমানে তিনি নিরাপদে আছেন। তাকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। এ বিষয়ে জেদ্দা কনস্যুলেটের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেদ্দা কনস্যুলেট হুসনা আক্তারকে উদ্ধারের জন্য নাজরান পুলিশকে অবহিত করে। হুসনা সৌদি রিক্রুটিং অফিস রুয়াদ নাজরানের (লাইসেন্স নং-৩৯১৮৬১৮) মাধ্যমে প্রায় তিন মাস আগে সৌদি আরবে যান। তার কর্মস্থল ছিল জেদ্দা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নাজরান শহরে।

 

আরও পড়ুন » সৌদিতে নির্যাতনের শিকার হবিগঞ্জের হুসনার ভিডিও বার্তায় আকুতি

 

জানা গেছে, হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের হুসনা আক্তার আর্থিক সচ্ছলতার জন্য গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব যান। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে স্বামী শফিউল্লাকে ভিডিও বার্তা পাঠান।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

হুসনার স্বামী ‘আরব ওর্য়াল্ড ডিস্টিভিউশন’ এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্টরা তার কাছে এক লাখ টাকা দাবি করেন এবং হুসনা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।

 

পরে আর্থিকভাবে অসচ্ছল শফিউল্লা কোনো উপায় না পেয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ভিডিও তার এক ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করান। বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code