ছাত্রলীগ যা করেছে তা জঘন্যতম : মৌলভীবাজারে মিছবাহ সিরাজ

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

ছাত্রলীগ যা করেছে তা জঘন্যতম : মৌলভীবাজারে মিছবাহ সিরাজ

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ভাংচুরের জন্য ছাত্রলীগকে দোষারূপ করে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘আজ ছাত্রলীগ যে কাজ করেছেন তা জঘন্যতম। তারা আমাদের অসম্মান করেছে।’

 

সোমবার (০২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

Manual3 Ad Code

মিছবাহ সিরাজ বলেন, ‘আমরাও ছাত্ররাজনীতি করেছি। অনেক নির্যাতন, জেল-জুলুম সহ্য করে আজকে এখানে এসেছি। এখানে যারা বসা আছেন, তারা সবাই জুলুম-নির্যাতন করে এখানে এসেছেন।’

 

Manual3 Ad Code

দুই নেতার নাম উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা মনে করি এখানে দুইজনই নেতৃত্বে আছেন। তাদের মূল দায়িত্ব এই সম্মেলন যাতে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা। আমরা চাই সুন্দর সফলভাবে নতুন নেতৃত্ব আসবে। আপনারা বঙ্গবন্ধুর স্লোগান দিবেন, শেখ হাসিনার স্লোগান দিবেন, আওয়ামী লীগের স্লোগান দিবেন।’

 

মিছবাহ বলেন, ‘আমরা তৃতীয় প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। আমরা নতুন নেতৃত্ব দিতে চাই। আমরা দ্বিতীয় প্রজন্মের হাতে বর্তমান রাজনীতি আছে, আমরা চাই তৃতীয় প্রজন্ম উন্নত বাংলাদেশ গঠন করবে।’

 

প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা এবং কেদ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক চেয়ার ভাংচুর করা হয়। এতে সম্মেলনস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।

 

বিকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এই ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান বক্তব্য চলাকালে হঠাৎ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হই-হল্লুড় শুরু হয় এবং এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুড়ি শুরু করলে সম্মেলন স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সম্মেলন স্থল খালি হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।

 

তবে মারামারিতে ছাত্রলীগের কেউ ছিল না জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, ছাত্রলীগে কোন গ্রুপিং নেই তবে কারা মারামারি করেছে তাও আমরা বলতে পারছি না।

Manual6 Ad Code

 

এর আগে দুপুরে ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আহমদ হোসেন। নেতৃবৃন্দ পরিস্থিতির কারণে কাউন্সিল অধিবেশন স্থগিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code