কুলাউড়ায় বন্ধুর বোনের বিয়েতে ২ কেজি পেঁয়াজ উপহার

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

কুলাউড়ায় বন্ধুর বোনের বিয়েতে ২ কেজি পেঁয়াজ উপহার

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হয়েছে পেঁয়াজ। যার বাজারমূল্য এখন আকাশচুম্বী। বন্ধুর বোনের বিয়েতে উপহার হিসেবে দুই কেজি পেঁয়াজ উপহার দিয়েছেন সিলেট এমসি কলেজের ছাত্র আহমদ হাসান মান্না।

 

দেশে পেঁয়াজের দাম অনেক বেশি হওয়ায় এর আগেও দেশের বিভিন্ন জায়গায় এ রকম উপহার দেওয়া হয়েছে। তবে কুলাউড়ায় এই প্রথম বিয়েতে পেঁয়াজ উপহার নিয়ে চলছে অনেক আলোচনা।

 

Manual5 Ad Code

জানা যায়, সোমবার (০২ ডিসেম্বর) কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের আকবর আলীর মেয়ে রুবী বেগমের সঙ্গে একই ইউনিয়নের রবিরবাজারের ব্যবসায়ী রেজাউল করিমের বিয়ের অনুষ্ঠান চলছে। এতে আহমদ হাসান মান্নাকে দাওয়াত দেন কনের ছোট ভাই আনোয়ার হোসাইন। বিয়েতে আসার সময় উপহার হিসেবে মান্না ২ কেজি পেঁয়াজ নিয়ে আসেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

কনের ভাই আনোয়ার জানান, আমার বড় বোনের বিয়েতে বন্ধুবান্ধব অনেককে দাওয়াত দিয়েছি। এ হিসেবে মান্নাকেও দাওয়াত দেওয়া হলে সে উপহার হিসেবে পেঁয়াজ নিয়ে আসে। মান্নার এই বিচিত্র উপহার নিয়ে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ফেসবুকে এবং এলাকার মানুষের মুখে মুখে এখন পেঁয়াজ উপহার দেওয়ার কথা আলোচনা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code