সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারি চালিত অবৈধ টমটমের ধাক্কায় মিনহাজ আহমদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় টমটম চালক মিন্টুকে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় মুসলিমবাগ আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু মিনহাজ শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ এলাকার শাহীন মিয়া ও মিনু বেগমের ছেলে।
জানা যায়, বাড়ির পাশের রাস্তায় ব্যাটারি চালিত নিষিদ্ধ টমটমের ধাক্কায় আহত হয় শিশু মিনহাজ। প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এই ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার। মামলা হওয়ার কিছু সময়ের মধ্যেই টমটম চালককে আটক করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি