বিএনপির কর্মী ভেবে ডিএসবি কনস্টেবলকে পেটালেন ওসি, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

বিএনপির কর্মী ভেবে ডিএসবি কনস্টেবলকে পেটালেন ওসি, ভিডিও ভাইরাল

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির কর্মী মনে করে প্রকাশ্যে রাস্তায় ডিএসবি (ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ) এর এক কনস্টেবলকে পেটালেন মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার চৌমুহনায় এ ঘটনাটি ঘটে। ঘটনার সময় ওসি আলমগীরকে নিজেকে ডিএসবি সদস্য পরিচয় দেয়ার পরও মাথায় আঘাত করেন।

 

Manual6 Ad Code

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ও মুক্তির দাবিতে মৌলভীবাজার চৌমুহনা থেকে সকাল ১০টায় বিএনপির মিছিল হওয়ার কথা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালন করতে চৌমুহনা এলাকায় আসেন ডিএসবির সদস্য আবুল বাশার। এ সময় মডেল থানার এসআই তাপসের নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনায় দায়িত্ব পালন করছিলেন। দুপুরে বিএনপির ১৫-২০ জন নেতাকর্মী রাস্তায় জড়ো হলে।

 

পুলিশের ড্রেস পরিহিত অবস্থায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ডিএসবির সদস্য আবুল বাশারকে পেছন দিক থেকে এসে বিএনপির কর্মী মনে করে পেটাতে থাকেন।

 

ভিডিওতে দেখা যায়, কনস্টেবলকে ওসি পেছন থেকে একটা থাপ্পড় দিয়েছেন। পরে পরিচয় দেওয়ার পর আর মারেননি। কিন্তু বিভিন্ন মিডিয়া যেসব গল্প বানালেন তা সত্য নয়।

 

ডিএসবির সদস্য আবুল বাশার জানান, সকালে তিনি অফিসে আসার পর পুলিশ সুপারের নির্দেশে ডিআইও-১ আবু তাহেরের সাথে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ছবি তুলতে চৌমুহনা পয়েন্টে যান। ঘটনার সময় তিনি যখন ছবি তুলছিলেন তখন পেছন দিক থেকে ড্রেস পরিহিত অবস্থায় আক্রমণ করেন ওসি। তখন বুঝানোর চেষ্টা করেন যে, তিনি ডিএসবি সদস্য। এর পরও ওসি তাকে মাথায় আঘাত করেন।

 

এ সময় মডেল থানার এসআই তাপস ডিএসবি সদস্য বাশারকে উদ্দেশ্য করে বলেন, পুলিশের লোক হলে কী হবে? ডিএসবির লোক কিছু করতে পারবে না। ডিএসবি অফিস একটি বাজে অফিস।

 

এসআই তাপস অভিযোগের বিষয়ে বলেন, ওসি স্যারের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে ডিএসবি সদস্যের। আমি কিছু বলিনি।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ছত্রভঙ্গ করতে ঘটনাটি ঘটেছিল। বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার।

 

এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমদ জানান, রাজনৈতিক একটা কর্মসূচি ছিল, সেটি ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নিতে গিয়েছিল। সেখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।

Manual4 Ad Code

 

ভিডিও

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code