বড়লেখায় মূর্তা বাগানে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

বড়লেখায় মূর্তা বাগানে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ

Manual2 Ad Code

ছবি : প্রতিকী

 

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সালদিগা গ্রামের মূর্তা বেতের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউপির সালদিগা গ্রামের ইউপি মেম্বার ফরমান আহমদের ভাগ্না হাসান আহমদ (১৩) শুক্রবার বিকেলে ছাগল খুঁজতে গিয়ে নিচু স্থানের মূর্তা বাগানে পড়ে থাকা অবস্থায় একটি বস্তা দেখতে পায়। বস্তা থেকে দুর্গন্ধ বেরুতে ও মাছি উড়তে দেখে সে বিষয়টি তার মামাকে জানায়।

Manual2 Ad Code

 

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।

Manual7 Ad Code

 

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বড়লেখা থানার এসআই রাকিব মোহাম্মদ বলেন, ‘লাশটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। লাশটি ৩-৪ দিন আগের হবে বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে পচন ধরে গেছে।’

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

 

Manual6 Ad Code

আজ (শনিবার) সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হবে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code