সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলার মুক্তিযোদ্বা সংগঠন,আওয়ামী লীগ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। এছাড়া বক্তব্য দেন বীরমুক্তিযোদ্বা ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী যুদ্বাপরাধীরা এখনো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
Design and developed by ওয়েব হোম বিডি