র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে শোকজ

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে শোকজ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ভ্রাম্যমাণ আদালতের আদেশের সত্যায়িত কপি দিতে দেরি করায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারকে শোকজ করেছেন হাইকোর্ট।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এম এনায়েতুর রহীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ শোকজ করেন। ১৬ জানুয়ারির মধ্যে এ শোকজের জবাব দেয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত।

Manual7 Ad Code

 

এর আগে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর ৪ মাস পেরোলেও সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে সার্টিফায়েড কপি না দেওয়ায় ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে তলব করে হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় আদালত। পরে হাইকোর্টে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে ম্যাজিস্ট্রেট সারোয়ার। আদালতে ক্ষমা প্রার্থনা করে বলেছিলেন, ‘ভবিষ্যতে এ বিষয়ে সর্তক থাকব।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন। সাজা দেওয়ার ৪ মাস পরও অনুলিপি দেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মো. মিজান মিয়া নামের ব্যক্তি ১৭ নভেম্বর রিটটি করেন। এর আগে চলতি বছরের ১৮ জুলাই অভিযান চালিয়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত মিজান মিয়াকে এক বছরের কারাদণ্ড দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code