অবশেষে রাজাকারের তালিকা স্থগিত

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

অবশেষে রাজাকারের তালিকা স্থগিত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। যাচাই-বাছাই করে পরে নতুন তালিকা প্রকাশ করা হবে।

 

বুধবার (১৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একটি সংবাদ মাধ্যমকে ফোনে এ কথা জানান।

 

মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা নিয়ে অভিযোগ ওঠায় সেই তালিকা স্থগিত করা হয়েছে। যাচাই–বাছাই করে নতুন তালিকা করা হবে।আ ক ম মোজাম্মেল হকগত ১৫ ডিসেম্বর ‘একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধী তালিকা প্রকাশ-প্রথম পর্ব’ শিরোনামে ১০ হাজার ৭৮৯ জনের নামের এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

 

তালিকা প্রকাশের পর দেখা যায়, জীবন বাজি রেখে যাঁরা যুদ্ধে গিয়েছিলেন, তাঁদের অনেকের নাম এ তালিকায় রয়েছে।

Manual8 Ad Code

 

আরও পড়ুন

১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ, মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা ২৬ মার্চ

রাজাকারের তালিকায় সিলেটের ২১ জন

Manual4 Ad Code

রাজাকারের তালিকায় গোলাম আরিফ টিপুর নাম, হতবাক!

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের নাম ‘রাজাকার’ তালিকার ১ নম্বরে! হতবাক স্ত্রী

Manual2 Ad Code

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা! তালিকা প্রত্যাহারের ইঙ্গিত : মন্ত্রীর ক্ষমা প্রার্থনা

 

আবার কুখ্যাত অনেক রাজাকারের নাম নেই এ তালিকায়। বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর আগে আজ মানিকগঞ্জে এক সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজাকারের তালিকায় ত্রুটির কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন।

 

তিনি বলেন, ‘ওরা (বিএনপি-জামায়াত সরকার) ৩০ বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার সময় হয়তোবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা কাগজপত্র কারসাজি করে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম লিখে রেখেছে। এটা আমাদের কল্পনার বাইরে ছিল। সে কারণে ভুলটা হয়ে গেছে। আমি দুঃখ প্রকাশ করছি।’

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code