প্রচণ্ড ঠাণ্ডায় কমলগঞ্জে দুইদিনে নারীসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

প্রচণ্ড ঠাণ্ডায় কমলগঞ্জে দুইদিনে নারীসহ ৫ জনের মৃত্যু

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মৌলভীবাজারের কমলগঞ্জের জনজীবন। দুইদিনের প্রচণ্ড ঠাণ্ডায় শমশেরনগর ইউপির কানিহাটি, ডবলছড়া চা বাগানের নারীসহ বয়স্ক চারজন ও আলীনগর ইউপির কামুদপুর আশ্রায়ন প্রকল্পের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

চা বাগানসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, ঘন কুয়াশা, মৃদু বাতাসে নিম্নবিত্ত পরিবার হিমশিম খাচ্ছেন। হাড়কাঁপানো ঠাণ্ডায় দরিদ্ররা যেখানে সেখানে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

Manual2 Ad Code

 

প্রচণ্ড ঠাণ্ডায় গত শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে শমশেরনগর ইউনিয়নের ফাঁড়ি ডবলছড়া চা বাগানের সুবল চাষার ছেলে রাখাল চাষা, আপ্পালু কুর্মীর স্ত্রী দাঙ্গামা কুর্মী মারা যান।

Manual8 Ad Code

 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ডবলছড়া বাগানের রাজেন্দ্র তুলিয়ার স্ত্রী বুলেশ্বরী তুলিয়া এবং কানিহাটি চা বাগানের মিরা বীনের ছেলে হরিয়া বীন মারা যান। এদিন ভোরে আলীনগর ইউপির কামুদপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বৃদ্ধ আঞ্জব আলী মারা যান।

 

Manual2 Ad Code

শমসেরনগরের মেম্বার কানিহাটি চা বাগানের শ্রমিক নেতা সীতারাম বীন চার জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচণ্ড ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়েছে।

 

শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সম্পাদক উপেন্দ্র শব্দকর বলেন, মুন্সীবাজার, আলীনগর, আদমপুর ও পতনঊষার এলাকায় বেশ কিছু শব্দকর পরিবার রয়েছেন। আয় রোজগার কম ও পিছিয়ে পড়া সম্প্রদায় হিসাবে গরম কাপড়ের তীব্র সঙ্কট রয়েছে। শীতে তাদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

 

Manual6 Ad Code

শমশেরনগর, ভানুগাছ ও মুন্সীবাজারের কয়েকজন প্রাইভেট চিকিৎসক জানান, সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে।

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিশ্বজিৎ সিংহ জানান, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দুইশিশু ভর্তি রয়েছে। তবে ঠাণ্ডায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

 

প্রচণ্ড শীতে দুইদিনে পাঁচজন মৃত্যুর খবর নিশ্চিত করে কমলগঞ্জ ইউএনও আশেকুল হক বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। নিম্নআয়ের মানুষজনদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জোরদার করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code