সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
ছবি সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জুনিয়র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ ৫ ও পাসের হার বেড়েছে। তবে এ জেলায় ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।
জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ তথ্যটি নিশ্চিত করেছেন। মৌলভীবাজারে এ বছর জেএসসিতে পাসের হার ৯২ দশমিক ৫২ শতাংশ। যা গত বছরের চেয়ে ১৪ দশমিক ৩ শতাংশ বেশি।
অন্যদিকে, এ বছর মোট ৯২২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যা গত বছরের তুলমায় ৫৪৬টি বেশি।
এ বছর মৌলভীবাজার জেলা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মোট ৩৩ হাজার ৩ শত ৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে উত্তীর্ণ হয় ৩০ হাজার ৮ শত ৮৭ জন।
Design and developed by ওয়েব হোম বিডি