নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল মৌলভীবাজারের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল মৌলভীবাজারের শিক্ষার্থীরা

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : বছরের প্রথম দিন মৌলভীবাজারে উৎসব মুখর পরিবেশে চলছে নতুন বই বিতরণ।

 

Manual7 Ad Code

বুধবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পৌর মেয়র মো. ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালেকা পারভীনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

 

এদিকে, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক নাজিয় শিরিনি। শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক হারুনুর রশীদ।

Manual8 Ad Code

 

এছাড়া কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়, দ্য ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং শিক্ষা কর্মকর্তাগণ।

 

জেলায় প্রাথমিক ও এবতেদিয়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৫৮ জন। বই বিতরণ করা হবে ১৩ লাখ ১৬ হাজার ৭৭০। এছাড়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৮৬০ জন। বই বিতরণ করা হবে ৩৪ লাখ ৩৪ হাজার ৭৭৫।

Manual8 Ad Code

 

আলাপকালে শিক্ষার্থীরা জানান, নতুন বই হাতে পেয়ে তারা খুবই উৎফুল্ল। অনেকেই লেখা পড়া করে অনেক বড় হতে চায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code