সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২০
সুরমামেইলডটকম: জনপ্রিয় উপস্থাপক, মৌলভীবাজারের তরুণ সমাজ সেবক ও এমবি মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ তার অর্জিত সম্মাননা স্মারক নিলামে তুলে অর্জিত অর্থ করোনায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিলি করতে চান।
তার অর্জিত সম্মাননা স্মারকের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিক্রি করে করোনা কালের এই করুন মুহুর্তে অসহায়দের পাশে দাঁড়াতে চান তিনি। এমনটাই উল্লেখ করে সম্প্রতি তিনি তার ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট করেন যা নিম্নে হুবহু তুলে ধরা হলো –
মানবতার ডাকে সাড়া দেওয়ার অনুরোধ
প্লিজ এড়িয়ে যাবেননা। আমার ফেইসবুকে যারা ফ্রেন্ডস্ ফলোয়ারস্ আছেন সকলের সহযোগিতা চাইছি-বাংলাদেশের করোনা আক্রান্ত পরিবারের পাশে দাড়াঁতে চাই। একটা বড় অংকের ফান্ড রেড়ি করতে চাইছি ১০০০ জন ফেইসবুক বন্ধু থেকে অন্তত ১০০ জন ফেইসবুক বন্ধু যদি এগিয়ে আসেন আমি কৃতজ্ঞ থাকবো।
আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
দয়া করে পজিটিভ মনভাব নিয়ে কমেন্টস্ করবেন।
আমি ক্ষুদ্র মানুষ,প্রয়োজনে আমার অর্জিত বেশ কিছু জাতীয়/স্হানীয় সম্মাননা স্মারকের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু (নিলামে) বিক্রি করে দিয়ে করোনা কালের এই করুন মুহুর্তে অসহায়, কর্মহীন মানুষের পাশে থাকতে চাই।
আমি মনে করি যেকারো জীবনে সবচাইতে বড় পাওয়া কোনো কাজের সম্মাননা স্মারক। ক্ষুদ্র জীবনে দেশ-বিদেশের ভাল ভালো কাজের সুবাদে পেয়েছি বহু সম্মাননা স্মারক (আলহামদুলিল্লাহ)।
ভাবছি এই মহামারী করোনার দুর্যোগ কালে আমার অর্জনের গুরুত্বপূর্ণ কিছু স্মারক বিক্রি করে দিয়ে হলেও এই কষ্টের দিনে অনাহারীদের পাশে থাকতে
কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তা নিতে চান তবে আমি মনে করবো আমার ইচ্ছে পুরনের সাথী তিনি/তাহারা। বিক্রিত স্মারকের অর্থ এবং বিস্তারিত সবকিছু আমার ভেরিফাইড্ ফেইসবুক প্রোফাইলে প্রকাশ করা হবে। প্রয়োজনে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৭১৭১৪১৩১৯) যোগাযোগ করার অনুরোধ জানান।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি