মাধবপুরে গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা : স্বামী আটক

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

মাধবপুরে গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা : স্বামী আটক

Manual8 Ad Code

সুরমামেইলডটকম:হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে গৃহবধুর স্বামী কে আটক করা হয়েছে।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় পুলিশ উপজেলার বোরহানপুর গ্রামে অভিযান চালিয়ে আল আমিন (৩০) কে আটক করে।

Manual2 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মাসুমা বেগম কে ২০০৮ সালে বিয়ে দেয় মাধবপুর উপজেলার বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে।

শনিবার বিকেলে হঠাত করে আগুনে পুড়ে যায় মাসুমার শরীর। দ্রæত মাসুমা কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার সন্ধ্যায় মাসুমার মৃত্যু হয়।

Manual2 Ad Code

মাসুমার পরিবারের অভিযোগ মাসুমাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মাসুমার স্বামী আল আমিন কে আটক করেছে।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, মাসুমার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আল আমিন কে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

বিথী

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code