বড়লেখায় মাস্ক না পরায় ২৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

বড়লেখায় মাস্ক না পরায় ২৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা

Manual2 Ad Code

সুরমামেইলডটকম:  বড়লেখায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ২৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual6 Ad Code

রোববার (৭ জুন) দুপুরে বড়লেখা পৌরশহরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক।

Manual7 Ad Code

জানা যায়, মাস্কের ব্যবহার নিশ্চিত করতে রোববার দুপুরে উপজেলা প্রশাসন বড়লেখা পৌরশহরের অভিযান চালায়। এ সময় মাস্ক না পরার দায়ে ২৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করে প্রশাসন।

Manual7 Ad Code

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, মাস্ক পরিধান বাধ্যতামূলক হলেও অনেকে তা না পরে বাইরে বের হচ্ছেন।

মাস্ক পড়া বাধ্যতামূলক করতে শহরে অভিযান চালানো হয়েছিল। এ সময় মাস্ক না পরায় ২৭ জনকে জরিমানা করা হয়েছে।

বিথী

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code