হবিগঞ্জ হাসপাতালে ভেন্টিলেশনের মেশিন দিলেন আ’লীগ সম্পাদক

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০

হবিগঞ্জ হাসপাতালে ভেন্টিলেশনের মেশিন দিলেন আ’লীগ সম্পাদক

Manual5 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীদের কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদানের সুবিধার্থে দুটি ভেন্টিলটর সুবিধা সম্পন্ন (টিসিপিএপি) প্রদান করা হয়েছে।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী এসব প্রদান করেন।

Manual4 Ad Code

রবিবার দুপুরে সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের কাছে নাভানা লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সৌজন্যে আ্যডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পৃষ্ঠপোষকতায় টিসিপিএপি হস্তান্তর করেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।

এসময় উপস্থিতত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, আরএমও ডাঃ শামিমা আক্তার, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাগন।

Manual3 Ad Code

সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান জানান, হবিগঞ্জের এ পর্যন্ত ২০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২১ জন সুস্থ হয়েছেন এবং ২জন মারা গেছেন।

Manual8 Ad Code

উল্লেখ্য জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর ভাগ্নে সৈয়দ মোহাম্মদ রশিদ ওরফে মুন্না করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান কিছুদিন আগে শোকাহত পরিবার যখন সুখে পাথর, তিনিও ব্যথায় ব্যতিত ভাগ্নার অকাল মৃত্যুতে, তবুও থেমে থাকেননি।

তিনি দলীয়, সামাজিক, রাজনৈতিক, ব্যাক্তিগত, পারাবারিক ভাবে নিজে মাঠে থেকে, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের মাধ্যমে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আলমগীর চৌধুরী জানান, যতক্ষণ পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক না হবে এ সেবা অব্যাহত থাকবে।

বিথী

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code