করোনার মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় নির্ধারণ : পরীক্ষা স্থগিতের দাবি

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

করোনার মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় নির্ধারণ : পরীক্ষা স্থগিতের দাবি

Manual4 Ad Code

সুরমামেইলডটকম:  করোনার কারণে সরকার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও সরকারের এই আদেশ কে বৃদ্ধা আংগুল প্রদর্শন করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

জানা যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ ১৫ই জুন শেষ হতে যাচ্ছে ফলে অভিনব পন্থা অবলম্বন করে তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে কৌশলে তারা পরীক্ষার দিন তারিখ নির্ধারণ করেন।

গতকয়েক দিন আগে হবিঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বেশ কয়েকটি জেলার একাধিক প্রার্থী ওই পদে আবেদন করেন।

কয়েকজন প্রার্থীদের সাথে কথা বলে জানা যায় ১১ জুন যে নিয়োগ পরীক্ষা অনু্ষ্ঠিত হবে তা এখনোও নোটিশ বা চিঠির মাধ্যমে আমাদের কে জানানো হয়নি।

Manual6 Ad Code

তাছাড়া হবিগঞ্জ ও বি,বাড়ীয়া জেলাকে করুনা শনাক্তের রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।এছাড়া বর্তমান পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাও স্থগিত রয়েছে।

করোনা মহামারির ভয়াবহতার মধ্যে কিভাবে নিয়োগ পরীক্ষা নেয়া হবে তা আমাদের বোধগম্য হচ্ছে না।

তাই গত ৭ জুন কয়েকজন প্রার্থী সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বরাবর বর্তমান করোনা পরিস্থিতে পরীক্ষার তারিখ পেছানোর আবেদন করেন তাছাদ্দুক আহম্মদ, মিহির চন্দ্র দেব সহ একাধিক প্রার্থী।

Manual5 Ad Code

এ ব্যাপারে আবেদনকারী তাছাদ্দুক আহম্মদ বলেন, এই বন্ধের মাঝে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদনকারী পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না। তাই জরুরি ভিত্তিত্বে পরীক্ষার তারিখ পেছানোর জন্যে আমরা কয়েকজন পরীক্ষার্থী আবেদন করেছি।

আমরা পরীক্ষা পেছানোর জন্যে সভাপতি বরাবর আবেদন করেছি যার অনুলিপি হবিগঞ্জ জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক কে প্রদান করেছি।

এ ব্যাপারে সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি লোকমান হোসেনের সাথে কথা হলে তিনি লিখিত আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা ম্যানেজিং কমিটির সদস্যরা মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করবো তারপর বিস্তারিত বলা যাবে।

Manual6 Ad Code

এ ব্যাপারে মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জরুরি একটি ভার্চুয়াল সভাতে ব্যস্ত আছেন বলে জানান।

Manual3 Ad Code

এলাকাবাসী ও অভিভাবকগনের সাথে কথা হলে তারা জানান, এই বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছে যার পাশের হার ৬৫% যা গত বারের চেয়ে অনেক কম। তাছাড়া অদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা বিদ্যালয় টি পরিচালিত হয়ে আসছে।

তাই বিদ্যালয়ের লেখা পড়ার মান বৃদ্ধি করতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কারো স্বার্থের কথা চিন্তা না করে বৈধ ভাবে পরীক্ষা নেয়া হলে যোগ্য ও মেধাবী সহকারী প্রধান শিক্ষক পাব বলে আমরা বিশ্বাস করি।

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code