সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
সুরমামেইলডটকম: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে করাঙ্গী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো ভেঙে লাশ বহনকারী দল পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা প্রায় আধাঘণ্টা চেষ্টা করে পানি থেকে লাশ উদ্ধার করেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩ টার দিকে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাওর মধ্যে করাঙ্গী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো পাড় হতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে আহত হন ৬ জন।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে খনকারিগাও গ্রামের মৃত নিরঞ্জন পালের ছেলে দুলাল পাল (৪০) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে পরিবারের সদস্যরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাস বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি বন্যার পূর্বেই সাঁকোটি নির্মাণের নির্দেশনা দিলেও প্রতিনিধি-গন যথাযথ পদক্ষেপ না নেওয়ার মর্মান্তিক এ ঘটনা ঘটে।
তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এবং আগামী দুই দিনের মধ্যে সাঁকোটি পুনর্নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেন।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি