চুনারুঘাটের ২ চিকিৎসকসহ ৪জন করোনা জয় করলেন

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০

চুনারুঘাটের ২ চিকিৎসকসহ ৪জন করোনা জয় করলেন

Manual8 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের চুনারুঘাট হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল আহাদ ও ডাঃ এম এ লতিফ করোনায় আক্রান্ত হন।

ডাঃ এম এ লতিফের স্ত্রী কানিজ ফাতেমা সুমি (২৮) ও তার ছেলে সাজিদুল ইসলাম সোহান (৮) আক্রান্ত হয়।

Manual3 Ad Code

তাদের দ্বিতীয় ও তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসায় শনিবার দুপুরে টিএইচও ডাঃ মোজাম্মেল হোসেন ও আরএমও ফাতেমা হক তাদের কে ছাড়পত্র প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ২১ মে ডাঃ মোঃ আব্দুর আহাদ ও ডাঃ এম এ লতিফ সহ তার স্ত্রী, সন্তানের করোনা পজিটিভ আসে।

Manual7 Ad Code

ডাঃ আব্দুর আহাদ ও ডাঃ এম এ লতিফ বলেন প্রথমে প্রচন্ড ভীতি কাজ করলেও শেষ পর্যন্ত করোনা তাদের কাছে হার মেনেছে।

ডাঃ এম এ লতিফ স্বপরিবারে চুনারুঘাট হাসপাতাল কোয়াটারে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

এদিকে ডাঃ মোঃ আব্দুর আহাদ তার হবিগঞ্জ শহরের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। অবশেষে তারা করোনাকে জয় করেন।

Manual6 Ad Code

বিথী

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code