প্রেমিকের বিষপানের খবর পেয়ে ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

প্রেমিকের বিষপানের খবর পেয়ে ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা

Manual2 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর পেয়ে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এদিকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে প্রেমিককে।

আজ রোববার বিকালে উপজেলার নায়ায়নপুর গ্রাম থেকে কুলসুমা বেগম (১৭) নামে এক পোষাক শ্রমিকের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ ।

Manual8 Ad Code

নারায়নপুর গ্রামের আনছর আলীর মেয়ে কুলসুমা। আনছর আলী জানান তার মেয়ে নয়াপাড়ার একটি পোষাক কারখার শ্রমিক।

কারখানায় শ্রমিক রিদয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুলসুমার । এক পর্যায়ে প্রেমের গভীরতা বাড়তে থাকে।

Manual3 Ad Code

রিদয় কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে। এর মধ্যে প্রেমিকা কুলসুম জানকে পারে রিদয় আগে একটি বিয়ে করেছে।

বিয়ের বিষয়টি জানার পর কুলসুমা প্রেমিক রিদয়ের প্রতি অভিমান করে এড়িয়ে চলতে থাকে। এতে অভিমান করে মনের দুঃখে শনিবার সকালে রিদয় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় ।

Manual4 Ad Code

তাকে আশংকা জনক অবস্থায় স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। । রিদয়ের বাড়ি নয়াপাড়া রেল ষ্টেশন এলাকায় ।

এখবর প্রেমিকা কুলসুমার কাছে পৌছলে আজ রোবরার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সাথে ওরনা পেছিয়ে আত্মহত্যা করে।

মাধবপুর থানার এস আই মাহবুব রহমান জানান লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।

বিথী

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code