হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ আটক ২

Manual5 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের মাধবপুরে ১ টি পুরাতন মোটরসাইকেল ও ভারতীয় গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের হরষপুর বিওপির নায়েব রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর থেকে ধর্মঘর এলজিডি রাস্তার আমবাড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করে।

এসময় আটককৃতদের কাছ থেকে ১টি পুরাতন মোটরসাইকেল ও জব্দ করা হয়। আটককৃত পাচারকারীরা হলো হবিগঞ্জের মাধবপুর উপজেলার আনন্দ গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ আরজু মিয়া (২৮)এবং একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (২৪)। আটককৃত মোটরসাইকেল ও গাঁজা পাচারকারীদের বিকেলে মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাসতারান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ দিনের কারাদণ্ড ও জন প্রতি ১ হাজার টাকা জরিমানা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।

Manual7 Ad Code

বিথী

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code