নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০

নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

Manual6 Ad Code

সুরমামেইলডটকম:  নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুন) নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাশডর গ্রামে অভিযান চালিয়ে সাজান মিয়া (৩৫) নামে প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ।

Manual3 Ad Code

এই মামলার অপর আসামী পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় নবীগঞ্জ থানা পুলিশ। জানা যায়, নবীগঞ্জ উপজেলার মাইজগাও গ্রামের জনৈক এক মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে গত এপ্রিল মাসের ৬ তারিখ নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় দু’জনের বিরুদ্ধে। এরমধ্যে মামলার দায়ের এর প্রায় দুই মাস পর প্রধান আসামীকে গ্রেফতার করেতে পেরেছে নবীগঞ্জ থানা পুলিশ।

Manual3 Ad Code

ধর্ষণ মামলার প্রধান আসামী সাজান মিয়া নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামের মতলিব মিয়ার পুত্র। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সাব ইনস্পেকটর সামছুল ইসলাম নেতৃত্ব এক দল পুলিশ বাশডর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার সামছুল আলম।

Manual5 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code