হবিগঞ্জে করোনা মহামারিতেও ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

হবিগঞ্জে করোনা মহামারিতেও ফুটবল টুর্নামেন্ট

Manual5 Ad Code

সুরমামেইলডটকম::  হবিগঞ্জের নবীগঞ্জে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির মধ্যেই গতকাল ফাইনাল খেলা উপভোগ করতে জড়ো হয় হাজারো ফুটবলপ্রেমী। ছিলো না স্বাস্থ্যবিধি মানার বালাই।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউনিয়নে এই টুর্নামেন্টের আয়োজন করেন সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন জনপ্রতিনিধি। ৮ দিন আগে শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেয় ১০টি দল। পুরস্কার ছিল সোনার নৌকা-বৈঠা।

এদিকে করোনা পরিস্থিতির মাঝে বিশাল এই ফুটবল খেলার আয়োজন নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সচেতন মহল।

Manual5 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, ঘটনাটি শোনার পরই পুলিশ পাঠিয়ে খেলা বন্ধ করে দেয়া হয়েছে।

সেইসাথে আয়োজকদের খুঁজে বের করে আইনের আওতার আনার জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেয়া হয়েছে।

Manual7 Ad Code

বিথী

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code