মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Manual6 Ad Code

 

সুরমামেইলডটকম:   মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো বোন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কদমহাটা এলাকার দেলওয়ার হেসেনের মেয়ে শামিমা আক্তার (৯) ও সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার সানু মিয়ার মেয়ে সানজিদা আক্তার (৮)।

Manual5 Ad Code

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি ক্যানেলে গোসল করতে নামে ওই দুই শিশু। পরিবারের সদস্যরা কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ক্যানেলের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে।

Manual2 Ad Code

দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সানজিদা আক্তার দুই দিন আগে তার নানির সঙ্গে খালার বাড়ি কদমহাটায় বেড়াতে আসে।

Manual2 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code