সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
সুরমামেইলডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর, ধর্মঘর, বড়জ্বাল বিওপি সীমান্ত এলাকার কর্মহীন ১৬৫ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার(২২জুন) এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামী উন নবী চৌধুরী এসব ত্রাণ বিতরণ করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো খাদ্যসহায়তার মধ্যে ছিল চাল,আটা,ডাল ও লবণ।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী,ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বক্কর ,স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামী চৌধুরী করোনা ভাইরাসের ভয়াবহতা উল্লেখ করে বলেন,আমাদের সবাইকে এ ভাইরাস থেকে আত্নরক্ষার জন্য সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি