প্রতিহিংসার জের ধরে বাহুবলে মহিলা ও ২ শিশুকে নির্যাতন

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

প্রতিহিংসার জের ধরে বাহুবলে মহিলা ও ২ শিশুকে নির্যাতন

Manual4 Ad Code

সুরমামেইলডটকম: হবিগঞ্জের বাহুবল উপজেলার তগলী গ্রামে প্রতিহিংসার জের ধরে প্রতিবেশী মহিলা ও তার দুই নাতি শিশুকে পিটিয়ে আহত করেছে বর্বর দুই বখাটে।

Manual1 Ad Code

ঘটনাটি ঘটেছে গত ২০ জুন বিকাল ৫ঘটিকায়। আহত মহিলা ও দুই শিশুকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন আব্দুল কাইয়ুমের স্ত্রী মমিনা খাতুন (৫০), দুই শিশু তাজিম (৯) ও সুমাইয়া আক্তার (৭)। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, মমিনা খাতুনের পুত্র মনির মিয়া ওই দিন বিকালে নিজ পুকুরে জাল ফেলে মাছ ধরছিল।

এসময় একই গ্রামের এমরান মিয়ার ঝগড়াটে পুত্র সাইফ পুকুরে জালের মধ্যে ঝগড়ার মনোভাব নিয়ে অনাহুতভাবে ঢিল ছুরছিল। এতে বাধা দেয়া মাত্রই মনিরকে চড়-থাপ্পর মারতে থাকে সাইফ।

Manual1 Ad Code

মনিরের শোর চিৎকার শুনে তার মা মমিনা খাতুন এগিয়ে প্রতিবাদ করলে সাইফ ও তার আরেক ভাই শাওন চড়াও হয় মমিনার উপর। এক পর্যায়ে মমিনাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে।

এমনকি মমিনার সাথে থাকা ৯ বছর বয়সী নাতি শিশু তাজিম ও ৭ বয়সী সুমাইয়া আক্তারকে উপর্যুপরি লাথি মারতে থাকে সাইফ ও শাওন। এতে দুই শিশুই গুরুতর আহত হয় এবং ভয় আতংকে অজ্ঞান হয়ে পড়ে। তাদের দ্রুত বাহুবল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সময় সাইফের বাবা এমরান মিয়া পাশে থেকেই উল্টো আব্দুল কাইয়ুমের পরিবারকে গালিগালাজ করতে থাকে। মূলত: এমরান মিয়ার নিষ্ক্রিয়তার কারণেই তার পুত্ররা নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

Manual3 Ad Code

উল্লেখ্য, বেশ কয়েক বছর পূর্বে সাইফ ও শাওনের বাবা এমরান মিয়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পান। তৎকালীন ওই মামলার বাদী ছিল বানিয়াচং থানার খাগাউড়া গ্রামের নুরুর আমিন। এদিকে ওই দুই শিশুকে নির্যাতনের দায়ে এলাকায় বখাটেদের সামালোচনার ঝড় বইছে।

বিথী

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code