সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
সুরমামেইলডটকম: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার নিগমআনন্দ আশ্রেমের বিপরীতে বাইপাস সড়কে ব্যাটারীচালিত অটো (মিশুক) উল্টে চালক জসিম উদ্দিন(২৬) নামে ১ যুবক আহত হয়েছে। আহত জসিম ৩ নং জলসুখা ইউনিয়নের চৌধুরী হাটীর আব্দুল হাই মিয়ার ছেলে ৷
সুত্রে জানা যায়, জসিম আজমিরীগঞ্জ নীচ বাজার থেকে মিশুকে কিছু মালামাল নিয়ে জলসুখা যাওয়ার পথে নির্ধারিত স্হানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা সংলগ্ন পুকুরে পড়ে যায়,মিশুকের নীচে জাসিমের পা আটকে আহত হয় জসিম ৷
স্থানীয়রা দেখতে পেয়ে পুকুরের পানির নীচ থেকে মিশুকে নীচে চাপা পড়া অবস্হায় জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমকে চিকিৎসা দিয়ে বাসায় প্রেরণ করে ৷
ডিউটিরত হসপাতালের মেডিক্যাল এসিষ্ট্যান্ট জানান পায়ে আঘাত পেয়েছে জসিম, আপাতত চিকিৎসা দেয়া হয়েছে এক্সরে রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে ৷
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক(সিনিয়র) মফিদুল হক ৷
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি