ফেনসিডিলসহ মাধবপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

ফেনসিডিলসহ মাধবপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

Manual5 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের মাধবপুর উপজেলায়  শাহজাহানপুর ইউনিয়নে তেলিয়াপাড়া চা বাগানের বিচ লাইনের ভারতীয় ফেনসিডিল দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

 বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮ .৩০ দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের বিচ লাইনের মৃত ধীরেন পানতাতী’র ছেলে দ্বিপেন পানতাতী (২১) ও সতেশ তাতী’র ছেলে ইমন তাতী (২০) কে আটক করে।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৮ নম্বর খেলার মাঠের পাশে নিকট পাতি ঘরে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ইমন তাতী ও দ্বিপেন পানতাতী কে আটক করে। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code