সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
সুরমামেইলডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা সেবা কর্মসুচী পালন করেছে সেনাবাহিনী।
কর্মসূচী অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রায় ১২০জন প্রসূতি মায়ের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুন সকালে ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে কুলাউড়া শহরের রাবেয়া সরকারী আর্দশ প্রাথমিক বিদ্যালয়ে প্রসূতি মায়েদের চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এর আগে স্কুলের একটি কক্ষে প্রসূতি মায়েদের নিয়ে বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়।
ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় সিএমএইচ সিলেট, ১৭ আর্টিলারি ব্রিগেডের আওতায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।ক্যাম্পেইনের সার্বিক পরিচালনায় ছিলেন ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ খালিদ আইয়ুব, এমপিএইচ। সকাল থেকেই উপজেলা বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মায়েরা সুশৃঙ্খলভাবে সেনাবাহিনীর চিকিৎসকদের সেবা গ্রহন করেন। ব্যবস্থাপত্র দেখে প্রয়োজনীয় ঔষধ ফ্রি প্রদান করে সেনাবাহিনীর মেডিকেল টীম।।
চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন ও রোগী দেখেন সিএমএইচ সিলেটের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডেবোরা নওশীন ও ক্যাপ্টেন জেসমিন আক্তার।
মেডিকেল টিমের সাথে ছিলেন, মেজর আহমেদ ফারুক আজিজ, ক্যাপ্টেন মাহিয়ান আলম বেগ এবং ক্যাপ্টেন সাজ্জাদ। গর্ভবতী মায়েদের বিনামুল্যে করোনাকালীন সময়ে সচেতনতামুলক প্রশিক্ষন, সচেতনতামুলক লিফলেট, ব্লাড সুগার নির্ণয় ও মাস্ক বিতরণকরা হয়।
স্বাস্থ্য সেবা দেয়ার সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারঃ) মামুনুর রহমান, ইউআরসি ইনস্ট্রাকটার আফসানা আক্তার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, স্কাউট লিডার মোঃ সোহেল আহমদ, কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সাংবাদকর্মী এইচডি রুবেল, এম শাহবান রশীদ চৌধুরী অনি প্রমুখ।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি