সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০
সুরমামেইলডটকম: হবিগঞ্জের মাধবপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও একটি প্রভাবশালী মহল জায়গা দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালীরা বিভিন্ন ভাবে জায়গার মালিকদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে মোঃ তাজুল ইসলাম হবিগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি মামলা দায়ের করলে আদালত জায়গাটিতে কোন ব্যাক্তি বিশৃঙ্গলা সৃষ্টি না করেন এই রকম আদেশ জারি করেন।
তাজুল ইসলাম জানান, গাংগাইল মৌজার এসএ দাগ ৩১ জায়গাটি ওয়ারিশান সুত্রে তিনি শ্রীধরপুর গ্রামের জানু মিয়ার স্ত্রী মোছাঃ মিনারা খাতুন, দূর্গানগর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মোছাঃ শাহানা খাতুন মালিক ও দখলকার।
কিন্তু উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে আতিকুর জায়গাটি দখল করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। এবং ওয়ারিশানদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি