সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০
সুরমামেইলডটকম: রেড জোন ঘোষিত চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায়, সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে চুনারুঘাট পৌর এলাকায় শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ আনিসুর রহমান খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ।
সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
এ সময় সর্বমোট ৮ টি মামলায় ১৩,৩০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার অনুরোধ করা হচ্ছে। রেড জোন ঘোষিত এলাকায় যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
উপজেলা প্রশাসন চুনারুঘাট এর পক্ষ থেকে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো যাচ্ছে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি