চুনারুঘাটে মহিষ ব্যবসায়ীকে মারধর : অর্থকড়ি লুট

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

চুনারুঘাটে মহিষ ব্যবসায়ীকে মারধর : অর্থকড়ি লুট

Manual4 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের চুনারুঘাটে এক মহিষ ব্যবসায়ীকে মারধর করেছে একদল দূর্বৃত্ত।

Manual6 Ad Code

জানা যায়, রবিবার (২৮জুন) রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে বাড়ি ফেরার পথিমধ্যে উবাহাটা গ্রামের মৃত আঃ ছোবাহানের ছেলে মহিষ ব্যবসায়ী নানু মিয়ার গতিরোধ করে একই গ্রামের আরজু মিয়ার ছেলে সাইফুল মিয়া, মুক্তার হোসেনের ছেলে তাজুল ইসলাম, মৃত আঃ বারিকের ছেলে রশিদ মিয়াসহ একদল দূর্বৃত্ত।

Manual7 Ad Code

দূর্বৃত্তদের হামলায় নানু মিয়া ও মৃত আতর আলীর ছেলে ইউনুস মিয়া গুরুতর আহত হয়।

Manual3 Ad Code

এসময় দূর্বৃত্তরা আহত নানু মিয়ার কাছ থেকে ৮৫ হাজার টাকা লুটপাট করে পালিয়ে যায়। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

এব্যাপারে সোমবার দুপুরে নানু মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code