চুনারুঘাটে চা পাতা বোঝাই গোডাউন ও বাড়িতে অভিযান

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

চুনারুঘাটে চা পাতা বোঝাই গোডাউন ও বাড়িতে অভিযান

Manual8 Ad Code

সুরমামেইলডটকম:  চুনারুঘাট উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তি এলাকায় ৫ টি চা পাতা বোঝাই গোডাউনে ও বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

Manual6 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে বিজিবি ও পুলিশের অংশগ্রহণে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ২৩৫ বস্তা আনুমানিক ১১,০০০ কেজি অবৈধ চা পাতা উদ্ধার করা হয়েছে।

অবৈধ চা পাতা গুদামজাত করে রাখার কারণে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানে বিজিবির পক্ষে সহকারি পরিচালক নাসির ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

চা পাতা ক্রয়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জব্দসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করার কার্যক্রম চলমান রয়েছে।

Manual5 Ad Code

বিথী

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code