মাধবপুর রেডজোন বাজারে নজরদারী এসিল্যান্ড আয়েশা আক্তার

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

মাধবপুর রেডজোন বাজারে নজরদারী এসিল্যান্ড আয়েশা আক্তার

Manual7 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার করোনার সংক্রমনের হার ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে মাধবপুর উপজেলা। মাধবপুরে মোট আক্রান্ত হয়েছেন ১১২ জন এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। একজন নারী স্বাস্থ্য কর্মী মারা গেছেন।মাধবপুর পৌরসভায় ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসায় উপজেলা প্রশাসন কর্তৃক লক ডাউন করা হয়। মাধবপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে মাধবপুর পৌরসভাকে রেড জোন হিসেবে ঘোষনা করা হয়েছে মাধবপুর উপজেলা। তাই মাধবপুর সকল প্রকার দোকান, মার্কেট, বাজার হাট, ফুটপাত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।মাধবপুর রেড জোন এলাকার ইজিবাইক,টমটম, সিএনজিসহ সকল যান চলাচল বন্ধ থাকবে।

Manual8 Ad Code

আজ বুধবার (১জুলাই) মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার নেতৃত্বে মাধবপুর বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় অযথা ঘোরাঘুরি ব্যক্তি ও সরকারি নিয়ম অমান্য করে দোকান খোলা রাখায় দোকানদার ও ব্যক্তিদের সতর্ক করেন। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার বলেন, করোনা সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো ব্যবসায়ী দোকান খোলা রাখে এখন থেকে দোকান সিলগালা করা হবে। সবাইকে লকডাউনের বাধা নিষেধ মেনে চলার জন্যে সবাইকে অনুরোধ করা হয়েছে। আয়েশা আক্তার বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেওয়া হল।

Manual8 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code