মৌলভীবাজারে করোনা ও উপসর্গে পুলিশসহ দু’জনের মৃত্যু

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

মৌলভীবাজারে করোনা ও উপসর্গে পুলিশসহ দু’জনের মৃত্যু

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের অবসরপ্রাপ্ত এসআই মহসিন রেজভি (৬৫)। এছড়া উপসর্গ নিয়ে মারা গেছেন হাফিজ মোহাম্মদ (৯০) নামে একজন।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

মহসিন রেজভি শহরের রঘুনন্দনপুর এলাকার মৃত সামাদ ভূইয়ার ছেলে। আর হাফিজ মোহাম্মদ কুলাউড়া উপজেলার মরিচা গ্রামের মৃত সরফত মোহাম্মদ এর ছেলে।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (০২ জুলাআ) জেলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারা। হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code

 

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ৬৫ বছর বয়সী মহসিন রেজভি। এর আগে থেকে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট বাড়লে হাসপাতালের করোনা ইউনিটে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু দ্রুত অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code